বিজ্ঞাপন

জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে পটুয়াখালীতে জামায়াতের বিক্ষোভ ও মিছিল

জুলাই জাতীয় সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে সকাল থেকে খন্ড কন্ড মিছিল নিয়ে পটুয়াখালী শহীদ হৃদয় তরুয়া চত্ত্বর জরো হতে থাকে।

পরে সেখানে সমাবেশ বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী জেলা আমির আলহাজ্ব এ্যাড. নাজমুল আহসান, জেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল কায়ছারী, সদর উপজেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, পৌর শাখার আমির মাওলানা আবুল বাসার, মাও. হাবিবুর রহমান, সদর উপজেলা আমির। মাও. আবুল বাশার, পৌরসভার আমির, সাইদুর রহমান খান, আব্দুল্লাহ আল কায়ছারী, সাবেক ছাত্রনেতা ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান সহ অন্যান্যরা।

পাঁচ দফা দাবীগুলো হলো-জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিক্ষোভ সমাবেশ শেষে শহীদ হৃদয় তরুয়া চত্ত্বর থেকে মিছিল শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী বড় জামে মসজিদের সামনে গিয়ে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় বাংলাদেশ জামায়েতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা , সদর উপজেলা শাখা, পৌর শাখা সহ অংগ ও সহযোগী শাখার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন