শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলার পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
মানাপ নওগাঁ জেলা শাখার কার্যালয়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানাপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি উত্তম সরকার। সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবতাবাদী চন্দন কুমার দেব, কবি ও সাহিত্যিক মনোয়ার হোসেন লিটন, সমাজসেবক লিটন কুমার দাস,
ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠানে উপস্থিত রাবেয়া খাতুন বেলি, এস. এম. আলমগীর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতি উত্তম সরকার বলেন, “মানাপ নওগাঁ জেলা শাখা ২০০৪ সাল থেকে মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। আগামীতেও আমরা অসহায় মানুষের পাশে থাকব। সমাজের বিত্তবানদেরও এগিয়ে এসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে শতাধিক সনাতন ধর্মাবলম্বী অসহায় পরিবারের হাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র তুলে দেওয়া হয়।অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী আয়োজন হিসেবে প্রশংসা করেন।
পড়ুন: পিআর নির্বাচন ও জুলাই সনদসহ ৫দফা দাবিতে নওগাঁয় বিক্ষোভ করেছে জামায়াত
এস/


