32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৪:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের ছাত্র সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে নবীন বরণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের নীড় রিসোর্ট প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন করা হয়। জেলা কল্যাণের আহ্বায়ক এম তানভীর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তৈমুর খান মুবিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের হাতে ছাত্রকল্যাণ পরিষদের স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীরা ঐক্য ও সৌহার্দ্যের মাধ্যমে একে অপরের পাশে থাকবে। নবীন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সাংগঠনিক চেতনা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র ও খেলাধুলার আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীরা একসঙ্গে পিকনিকের আনন্দ ভাগাভাগি করে নেন। আয়োজকরা জানান, আগামী দিনে কল্যাণ পরিষদ শিক্ষার্থীদের কল্যাণে আরও বিভিন্ন কার্যক্রম হাতে নেবে।

বিজ্ঞাপন

পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন