১৩/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৬:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২ শিক্ষার্থী আহতের পরেও ঠিক হয়নি মতলবে স্কুলের ছাদের খসে পরা পলেস্তার

চাঁদপুরের মতলব দক্ষিণের ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষের ছাদের ভীমের পলেস্তারা ঢালাই ধ্বসে দুই জন শিক্ষর্থী আহত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) খাদেরগাঁও ইউনিয়নের ওই বিদ্যালয়ে গেলে বিষয়টি জানা যায়। বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদানের সময়ে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

এসময় ২য় শ্রেনীর শিক্ষার্থী বায়েজিদ ও মরিয়ম আহত হয়। বাজিদের মাথায় ও মরিয়মের পায়ে আঘাত লাগে। এরপরেও বিদ্যালয় সংস্কারে নেয়া হচ্ছেনা কোন উদ্যোগ। এতে ক্ষুদ্ধ অভিভাবকসহ সচেতনমহল।

বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তানহাসহ একাধিক শিক্ষার্থী জানায়, আমাদের বিদ্যালয়ের শ্রেনীতে ক্লাস চলাকালীন আগেও একাধিক ছেলে মেয়েরা ব্যথা পেয়েছে। আমাদের ক্লাসের দরজা -জানালা, দেয়ালসহ বিভিন্ন অংশে ভাঙা ও ফাটল রয়েছে। কখন কি হয় সে আতঙ্কে ক্লাসে আসি আমরা। আমাদের স্কুলে একটা নতুন ভবন চাই। তাহলে আমাদের ভালো লাগতো।

বাংলা শিক্ষিকা হোসনেয়ারা বলেন,আমি শ্রেনী কক্ষে বাংলা ক্লাস নেওয়ার সময় হঠাৎ উপর থেকে ভীমের ঢালাইয়ের পলেস্তারা ভেঙে পড়ে।এ সময় দুই শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয়টি জরাজীর্ণ হওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুঃশ্চিন্তায় থাকে, আমরাও বিদ্যালয়ে নিরাপত্তাহীনতার মধ্যে থাকি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম বলেন, এ ঘটনায় দুজন আহত হয়। বিষয়টি আমি আমাদের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমানকে জানিয়েছি।

এ বিষয়ে চাঁদপুরের মতলবের নারায়ণপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানিয়েছেন। ভানুরপাড়সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ভবনের জন্য আবেদন করা আছে। বরাদ্ধ পেলেই ভবন নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদপুরে মাদক নিরাময় কেন্দ্রের ছাদ থেকে লাফিয়ে পালালো ২৭ রোগী

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন