পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং-বি-২১৪০ কে সিবিএ ঘোষনা করায় নব-নির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় চিত্রা মোড়স্থ ওজপাডোকো অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মজিবর রহমান।
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর শাখার সভাপতি ফারুক আহম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চলনা করেন খন্দকার যশোর জেলা শাখ সহ-সভাপতি শাহজাহান আলী।
পড়ুন : যশোরে প্রতারণা করে মোটরসাইকেল হাতিয়ে নেওয়া চক্রের মুলহোতা গ্রেপ্তার


