১৩/০২/২০২৬, ১৩:০২ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৩:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার বিকেলে শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে এ মিছিলটি শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপি’র স্থানীয় সমর্থক, কর্মী ও ক্ষুব্ধ জনতা অংশ নেন। এসময় বিএনপি নেতাকর্মীরা এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার কুশপুত্তলিকা দাহ করেন।

এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা বলেন, আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। একজন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তারা আরও বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নেতা বনে যাওয়া নাসির বর্তমান সময়ে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে গিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন।

জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে শামিল করেছেন।

যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা মাসুদ কবির, শ্রমিক নেতা মানিক হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন জিয়া, ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে শুরু হয়েছে ইলিশের ডিম বেচাবিক্রি:১ কেজি ২৫০০ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন