21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল ২০ বছরের প্রাণ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাপুর গ্রামে এক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তানিম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীরের ছোট ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তানিম হোসেন প্রতিবেশী মোহাম্মদ আনিসের মোটরসাইকেলে করে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে হঠাৎ সড়কের ওপর টানানো একটি রশি তার গলায় জড়িয়ে যায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

‎পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎অকস্মাৎ এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও শোকাবহ পরিবেশে গ্রামজুড়ে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা।

বিজ্ঞাপন

পড়ুন: দিনাজপুরে খানসামায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির সয়াবিন তেল চুরি; আটক ১

দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন