26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পদ্মার ঢাই মাছের দাম ৪৪ হাজার টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে জেলে কবির হালদারের নদীতে পাতা কারেন্ট জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি ঢাই মাছ। যার দাম হয়েছে ৪৪ হাজার টাকা!

সোমবার ভোরের দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ঢাই মাছটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরীঘাটের কলাবাগান এলাকা থেকে মাছটি কিনে নেন।

এ বিষয়ে দৌলতদিয়া ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান সেখ বলেন, সোমবার ভোরের দিকে আমি ১১ কেজি ওজনের ঢাই মাছটি ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪৪ হাজার টাকায় কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে ২ শত টাকা লাভ রেখে মাছটি খুলনার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীর গোয়ালন্দে ভিটে-বাগানের অর্ধ শতাধিক ফলবান চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন