শিশু, কিশোর কিশোরী, ও নারী উন্নয়নে সচেতনাতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগীতায়-রাজবাড়ীতে ভেক্সিনেশন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে- কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ীর সিভিল সার্জন ডা: এস.এম মাসুদ, ফরিদপুর অঞ্চলের ডব্লিউএইচ ওর প্রতিনিধি ডা: এরফান আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সোহেল সেখ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুছ বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি হেলাল মাহমুদসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরামর্শ কর্মশালায় জানানো হয়- জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ৩ লক্ষ ১১ হাজার ৭ শত ২১জন শিশুকে ইপিআই কার্যক্রমে টিসিভি টিকা প্রদান করা হবে।
পড়ুন: রাজবাড়ীতে ক্যাম্পেইনে ৩ লক্ষ ১২ হাজার শিশুকে টাইফয়েড টিকা খাওয়ানো হবে
এস/


