২৭/০২/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় উদ্যোক্তা উন্নয়ন মেলা ও আঞ্চলিক কর্মশালা

নওগাঁয় উদ্যোক্তা উন্নয়ন মেলা ও আঞ্চলিক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রোজেক্টের ‘নিরাপদ মাংস ও দুগ্ধজত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভালু-চেইন উপ-প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংগঠন দাবি মৌলিক উন্নয়ন সংস্থা পল্লী কর্মসাহেব ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এই আঞ্চলিক কর্মশালা ও উদ্যোক্তা উন্নয়ন মেলার আয়োজন করে।

নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় সভাপতিত্ব করেন দাবি মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার সীমা।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ-এর ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড: মুহাম্মদ আশিকুল ইসলাম, নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাহফুজার রহমান, বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: কাজী আশরাফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মো: মকছুদুল কবির, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ বক্তব্য রাখেন।

কর্মশালায় সংস্থার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন দাবি মৌলিক উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক কার্যক্রম ফিরোজ আল মামুন। পিকেএসএফ’র প্রকল্পসমূহের পরিচিতি তুলে ধরেন মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার আল-আমিন।

উদ্যোক্তাদের মধ্যে সফলতার গল্প শেয়ার করেন ওলিউর রহমান এবং সানজিদা বেগম। উন্নয়ন মেলায় মোট ২৬টি স্টলে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: নওগাঁয় জাল দলিল তৈরি করে জমি বিক্রির চেষ্টা, চার প্রতারক আটক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন