০১/০৩/২০২৬, ০:৫৮ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামী লীগকে সক্রিয় করা নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই : আনিসুর রহমান খোকন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপির কোনো নেতাকে প্রটোকল নিয়ে ঘুরতে হয় না। কিন্তু এনসিপির নেতাদের পুলিশের পাহারায় চলতে হয়। তারা সরকারের সঙ্গে মিলেমিশে আছে। বিএনপি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। আগামীতে গণমানুষের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষাসহ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলা শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খোকন তালুকদার বলেন, আওয়ামী লীগকে সক্রিয় করা নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, সেই প্রস্তুতি নিতেই নেতাকর্মীরা মাঠে রয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তাদের সক্রিয় করা নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। এ দেশের মানুষ আর আওয়ামী লীগকে পছন্দ করে না। সুতরাং কে আসবে, আর কে আসবে না, সেটা নিয়ে ভাবার সময় নেই।

পড়ুন: উজবেকিস্তানে ই-পাসপোর্ট সেবা চালু

দেখুন: বিয়েতে কনের হাতে মাংসের চেয়েও দামি পেঁয়াজের তোড়া

ইম/


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন