২৭/০২/২০২৬, ১৮:১২ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৮:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতার অর্থিক অনুদান প্রদান

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁয় বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি শহরের প্রায় ৪০টি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় তিনি পূজামণ্ডপ কমিটির সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পূজার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময়ের সময় নুর-ই-আলম মিঠু বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আমাদের নওগাঁ জেলা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হয়ে আছে। বিএনপি সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও স্বাধীনতায় বিশ্বাস করে। তাই পূজার এই আনন্দঘন মুহূর্তে আমি সবার পাশে থাকতে চাই।

বিএনপি নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা পূজা কমিটির সাধারন সম্পাদক জিতেন্দ্রনাথ দাস বলেন, বিএনপি নেতা মিঠুর এ ধরনের উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

এ সময় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী লিটন কুমার দাসসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পড়ুন: ঢাকার পথে প্রধান উপদেষ্টা

দেখুন: বিয়েতে কনের হাতে মাংসের চেয়েও দামি পেঁয়াজের তোড়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন