২৭/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার জীবননগরে শূন্যরেখা থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে বদর উদ্দিন (২৩) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বদর উদ্দিন ওই উপজেলার বেনিপুর গ্রামের আবদুল করিমের ছেলে।

স্থানীয় এক কৃষক জানান, লোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা বদর উদ্দিনকে ধরে নিয়ে গেছে। তবে তার ভাগ্যে কী ঘটেছে, তা এখনও জানা যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বেনিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার শরাফাত আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।”

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম (পিএসসি) মুঠোফোনে বলেন, “অসমর্থিত সূত্রে জেনেছি বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। আমরা ইতোমধ্যে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”

হঠাৎ এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পড়ুন: যুক্তরাজ্যে লেবার সম্মেলন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে ভোট

দেখুন: বিয়েতে কনের হাতে মাংসের চেয়েও দামি পেঁয়াজের তোড়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন