১৮/০২/২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
25 C
Dhaka
১৮/০২/২০২৬, ২২:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততার লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোষেরহাট স্কুল মাঠে ৪ নম্বর জিয়ানগর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎তিনি তার বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ঘোষিত ৩১ দফা এখন সময়ের দাবি। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ আন্দোলন সফল হবে না। তাই আমাদের ৩১ দফা সফল করতে হবে।

‎সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুল কবির তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজীদ হাসান শাওন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও মাস্তান হাফিজ, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ প্রমুখ।

‎সভায় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

‎পড়ুন : পিরোজপুরে সুপারি বাগানে নৈশ পাহারাকে কেন্দ্র করে চিহ্নিত মাদক ব্যবসায়ীর হামলায় তাতী দলের সদস্য আহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন