২০/০২/২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইউপিডিএফ সন্ত্রাসীদের আর ছাড় দেওয়া হবে না: সেনাবাহিনী


ইউপিডিএফ অস্ত্রধারী সন্ত্রাসীদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজামণ্ডপ পরির্দশনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

এসময় তিনি আরও বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীদের এ দেশ থেকে বিতাড়িত হতে হবে। যেই দেশের মদদে কাজ করছে, সেই দেশে তাদের চলে যেতে হবে। বিভিন্ন জাত ও ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই, তবে কিছু কুচক্রী মহল আমাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করে।

পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করা যাবে বলেও তিনি মন্তব্য করেন।

এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডারের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন :রাঙামাটিতে ঝড়ে নৌকা ডুবে শিশুসহ নিহত ২, নিখোঁজ ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন