০১/০৩/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

অষ্টগ্রামে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা এসএম শাহীন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কিশোরগঞ্জ -৪ এ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষ থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিভিন্ন পূজারমণ্ডপ পরিদর্শন করেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন।

বুধবার (০১ অক্টোবর) রাতে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ব্যক্তিগত শুভেচ্ছা অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম জাভেদ, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের বর্তমান আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সরকারি রোটারি কলেজের আহ্বায়ক তাকবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এজেন শাহসহ বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দলের নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু সেবা কর্মসূচী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন