শারদীয় দূর্গাপূজা উপলক্ষেকেন্দ্রীয় কৃষকদলের সহ- সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যৃগ্ন – আহবায়ক এ্যাড: মো: আসলাম মিয়া বলেছেন- রাজবাড়ী হলো সম্প্রীতির শহর।
বৃহস্পতিবার বিজয়া দশমীর শেষদিনে দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী পৌরশহরের মন্দির ঘুরে ভক্তদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন-রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড: লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মো: তোফাজ্জেল হোসেন মিয়াসহ রাজবাড়ী জেলা ও পৌর বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ্যাডভোকেট মো: আসলাম মিয়া আরো বলেন,আমি থাকি ঢাকাতে কিন্তু আমার মন পড়ে থাকে রাজবাড়ীতে।রাজবাড়ীর মানুষ আমাকে প্রচুর ভালবাসেন।কেউ দেখে ভালবাসেন আবার কেউ না দেখে ভালবাসেন।আমার প্রতি আপনাদের প্রচুর ভালবাসা রয়েছে।
তবে আমি আপনাদের বলি,আল্লাহ যদি আমাকে আগামীদিনে রাজবাড়ী -১ আসনে এমপি হিসেবে আমি নির্বাচিত হতে পারি তাহলে রাজবাড়ী শহরটাকে আমি বদলে দিবো বলে আপনাদের কথা দিয়ে গেলাম।আর ড্রাই- আইস পাড়া মন্দিরে ভক্তবৃন্দদের সর্বোচ্চ সহযোগীতা করে গেলাম।
উল্লেখ্য- রাজবাড়ীর পৌরশহরের পুরাতন হরিসভা,ভাজনচালা মন্দির,ড্রাই- আইস পাড়া দূর্গা মন্দির,নতুন বাজার শ্বশান ঘাট মন্দির,চন্দনী মন্দিরসহ কয়েকটি মন্দির পরিরিদর্শন করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

