১৩/০২/২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে পিতার মৃত্যু বার্ষিকীতে অসহায়দের চিকিৎসা কোরআন খতম মিলাদ ও দোয়া

অসহায় মানুষদের নানা ধরণের চিকিৎসা, ঔষুধ বিতরণ, কোরআন খতম, মিলাদ ও দোয়ার মাধ্যমে চাঁদপুরে পিতার মৃত্যুবার্ষিকী পালন করলো ছেলেরা।

বিজ্ঞাপন

৩ অক্টোবর শুকবার সদরের চান্দ্রায় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এদিন মেডিসিন, গাইনি, শিশু, চর্ম, এলার্জি ও ডায়াবেটিসসহ প্রায় ৭শ’ রোগী এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের থেকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষুধ গ্রহণ করেন।

এ বিষয়ে মোহাম্মদ রতন পাটোয়ারী বলেন, আমার পিতার নাম হচ্ছে মরহুম ইলিয়াস পাটোয়ারী। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। জীবনে তিনি মানবসেবাকে বেছে নিয়ে সমাজের জন্য কাজ করে গেছেন। তাই তাঁর ১ম মৃত্যুবার্ষিকীতে আমরাও মানবসেবার অংশ হিসেবেই দিনব্যাপী এ আয়োজন করেছি।

শামসুল আলম পাটোয়ারী ও মোঃ আমিনুল ইসলাম পাটোয়ারী বলেন, আমাদের পিতার এই মৃত্যুবার্ষিকীতে আমরা চিকিৎসা সেবা ছাড়াও তার রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, কবর জিয়ারত ও মিলাদ দোয়ার আয়োজন করি। ভবিষ্যতেও এমন আয়োজন ও শ্রদ্ধায় দিনটি স্মরণ করা হবে।

এদিকে চিকিৎসা গ্রহীতা নারী পুরুষ ও শিশু-কিশোররা বলেন, এখানে এসে বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ করে দেওয়ায় আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এদিন এলাকাবাসীর মধ্যে হাজী মোঃ আনোয়ার উল্লাহ পাটোয়ারী, হাজী মোহাম্মদ হুমায়ুন পাটোয়ার, এটি এম শাহ আলম বাবু শেখ, শাহাবুদ্দিন স্বপন পাটোয়ারী, ওমর ফারুক পাটোয়ার, মোস্তফা শেখ, মুনসুর দর্জীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে

দেখুন: দেশের গানের টানে বিলেত থেকে ঢাকায় রাজা-রুবাইয়েত

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন