26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৮:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গৌরীপুরে বিদ‍্যালয়ে নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদের বিচার চেয়ে মানববন্ধন হয়েছে। খোদ বিদ‍্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধনে এই দাবি জানান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ অক্টোবর) উপজেলার ভূটিয়ারকোনা বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গোলাম মোহাম্মদ একজন আওয়ামী লীগ নেতা। বিগত সময়ে দলীয় প্রভাববিস্তার করে লাগামহীন অনিয়ম দুর্নীতির মাধ‍্যমে এই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের পথে নিয়ে যায়। ফলে নিয়োগ বাণিজ্যসহ ১৩টি অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গত বছরের ৫ আগস্টের পর তিনি বহিস্কৃত হন। এ কারণে তিনি ষড়যন্ত্রমূলকভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে প্রতিষ্ঠাটিকে ধ্বংসের পায়তারা করছেন। আমরা এই দুর্নীতিবাজ শিক্ষকের বিচার চাই।

এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষক ফেরদৌস আলম বাচ্চু, অভিভাবক আনোয়ার হোসেন মঞ্জু, মদিনা আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী অরণীসহ আরও অনেকেই।

তবে এসব বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও গোলাম মোহাম্মদের বক্তব্য জানা যায়নি।

জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর গোলাম মোহাম্মদ কলেজে আসলে অভিভাবকরা তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

এবিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলছে।

পড়ুন: দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে

দেখুন: যেভাবে চীন তৈরি করেছে আকাশের রাজা জে টেন সি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন