22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবর নিয়ে যা জানালো জেল কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর বিষয়টি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) ‘গাইবান্ধা জেলা’ নামক একটি ফেসবুক পেজে প্রচার করা হয়, গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন। এ খবরে এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

তবে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে জানায়, মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ রয়েছেন। তিনি নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে তিনটি ফৌজদারি মামলায় হাজিরা দিয়ে আসছেন।

কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সংবাদ কোনোভাবেই সত্য নয়। দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’

পড়ুন :উত্তরায় নাশকতার গোপন মিটিং থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন