১৪/০২/২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৮:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে সংসদ নির্বাচন করতে চান অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার।

বিজ্ঞাপন

শনিবার (০৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের পাবলিক লাইব্রেরী হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার এ ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে ফজলুর রহমান শিকদার বলেন, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সারা দেশে বিএনপির নেতৃত্বে যে অভূতপূর্ব গনজাগরণ হলেও কিন্তু হাওড় এলাকার রাজনীতিতে দুর্ভাগ্যজনকভাবে তা অনেকটাই অনুপস্থিত। নেতৃত্বের ব্যার্থতার কারণে হাওড় এলাকার মানুষ এর প্রকৃত সুফল ভোগ করতে পারছেনা। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, ভুল পদক্ষেপ ও জনবিচ্ছিন্ন নেতাদের নিস্ক্রিয়তার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

তিনি বনে, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয়ভাবে দলীয় ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় থাকলেও আমার মত পরীক্ষিত তৃণমুলের নেতা-কর্মীদের কোনঠাসা করে নিস্ক্রিয় থাকতে বাধ্য করা হয়েছে। তাই হাওড় এলাকায় চলমান বিএনপির রাজনৈতিক অচলবস্থা ও রাজনৈতিক দৈন্যদশা দূরীকরণে দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করতে ইচ্ছুক।

জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল আলম শ্যামল, পারভেজ আহমেদ বুলবুল ও দিদারুল আলম দিদার, সাবেক সহসভাপতি সোহরাব ভুইয়াঁ ও হারুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও এপিপি, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট আরিফ খান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুইয়াঁ, উপজেলা জাসাস এর সাবেক আহবায়ক মহিউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাদিউল ইসলাম, মীরপুর বাঙলা কলেজের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর ও উপজেলা ছাত্রদল নেতা তরিক মোমেন।

পড়ুন: সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ : রোড সেফটি

দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন