নদী ভাঙ্গনে আর ঠিকানা বদল করতে চাই না, নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের দুধকুমার নদের তীরে টেপারকুটিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ অক্টোবর দুপুরে দুধকুমার নদের তীরে এ মানববন্ধন করেন স্থানীয়রা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটি আহ্বায়ক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, উপদেষ্টা সাবেক এমপি উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল প্রমূখ।
সমাবেশে চর ও ভাঙ্গন কবলিত এলাকার ৫শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
পড়ুন: সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ : রোড সেফটি
দেখুন: কী কী ক্ষমতা আছে রাষ্ট্রপতির?
ইম/


