০১/০৩/২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রোম মহানগর শাখার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রোম মহানগর শাখা, ইতালি দক্ষিণের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের নবাবী রেস্টুরেন্টে (Via Vespasiano N.73) এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল রোম মহানগর শাখার আহ্বায়ক ইমরান দেওয়ান পরাগ, এবং পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব আলী (আহবায়ক,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ), এবং প্রধান বক্তা ছিলেন দেলোয়ার হোসেন (সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল ইসলাম মাসুম, স্বেচ্ছাসেবক দলের বলিষ্ঠ নেতা বেলাল হোসেন।
এছাড়াও রোম মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ মাহিন, যুগ্ম আহ্বায়কগণ ওয়াসী উদ্দিন হীরা, আরিফুল ইসলাম আরিফ, হারুন পাটোয়ারী, আরাফাত রহমান, রুবেল হোসেন, জাকির শরীফ, মোবারক হোসেন প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন সন্মানিত সদস্য রাকিবুল ইসলাম জয়, মাসুম শিকদার, সুমন মিয়া, ইমরান হোসেন আশিক, শামীম হোসেন, মো. কালাম, আরিফ শরীফ, মো. খোকন, শাহজাহান, ফরহাদসহ স্বেচ্ছাসেবক দল রোম মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের ঐক্য ও কর্মকৌশল জোরদার করার আহ্বান জানান এবং প্রবাসে দলের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিজয়া দশমীতে ছাত্রদল নেতা তারিকের ভিন্নধর্মী কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন