বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আজকে আমরা অন্তবর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন আলোচনা দেখতে পাচ্ছি, সেই বিষয় গুলো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা ঘোষনায় উল্লেখ্য করেছিলেন। সেই ৩১ দফার মধ্যেই যত ধরনের সংস্কার আজ আলোচনা হচ্ছে। আমরা মনে করি এই অন্তবর্তীকালীন সরকার যদি ৩১ দফা বাস্তবায়ন করে, তাহলে সকল সংস্কার বাস্তবায়ন হয়ে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এসময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা ৩১ দফা লিফলেট বিতরণ করতে গিয়ে মানুষের মাঝে ভোটের আমেজ লক্ষ্য করছি। মানুষ মনে করছে যে আগামী ফেব্রুয়ারীর নির্বাচনের উৎসাহ-উদ্দীপনা এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে। জনগণ আজ তথাকথিত পি আর ও স্থানীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। মানুষ চায় আগামী ফেব্রুয়ারীর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়বাদী দল সরকার গঠন করবে।
লিফলেট বিতরণ কালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সট: ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, অর্থনীতি বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
পড়ুন :ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে দুই জনের মৃত্যু


