গত ৪ অক্টোবর সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব আয়োজিত Mercedes-Benz এবং Honda প্রেজেন্টস সোশিও ক্যাম্প ১২-এর দ্বিতীয় কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতার কো টাইটেল স্পনসর হিসেবে আছেন Dheu এবং সহযোগী পার্টনার হিসেবে আছেন cinnabon। কর্মশালাটি আয়োজিত হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডি ৮০১ কক্ষে।
প্রথম রাউন্ডে অংশ নেয়া ৬২৪টি দলের মধ্যে কঠোর মূল্যায়নের মাধ্যমে মাত্র ৩০টির দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় এবং তারাই এই কর্মশালায় অংশগ্রহণ করেন যা প্রতিযোগিতার পরবর্তী ধাপে পৌঁছানোর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই কর্মশালাটিতে অতিথি বক্তা হিসেবে ছিলেন নাভানা সিএনজি লিমিটেড এর জি এম ও হেড অফ বিজনেস মো.এমরানুল কবির।তিনি তার বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য মূল্যবান পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় করেন।
কর্মশালাটি সমন্বয় করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ফাইন্যান্স বিভাগের সিনিয়র লেকচারার মিস নাজমুন নাহার। যিনি প্রতিযোগিতার পরবর্তী ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। দেশের সামাজিক সমস্যা সমাধানে তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে সোসিও ক্যাম্প এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। এই কর্মশালাটি অংশগ্রহণকারীদের সামষ্টিক সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন ক্লাবের ফ্যকাল্টি এডভাইজার মি: মিসবাউল হাসান চৌধুরী।
পড়ুন: দায়িত্ব অনেক ‘সম্মান কম’, বেতন নিয়ে শিক্ষকদের ক্ষোভ
দেখুন: জাতিসংঘের অধিবেশনে আলোচনার কেন্দ্রে গাজায় আগ্রাসন |
ইম/


