২০/০২/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাপ্তাই হ্রদের বালু উত্তোলন, একব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

রাঙামাটিতে কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িমুখ এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও উত্তোলনকৃত বালু মজুদের দায়ে ফাহিম উদ্দিন (২৫) নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রিফাত আসমা বলেন, অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়ায় মোবাইলকোর্টের মাধ্যমে অপরাধী ফাহিমকে (২৫) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই হ্রদে এ ধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় মগবান ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙামাটিতে ঝড়ে নৌকা ডুবে শিশুসহ নিহত ২, নিখোঁজ ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন