“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসক হল রুমে মতবিনিময় শেষে ফ্যাস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান,জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা,,ইসলামি ফাউন্ডেশন বাংলাদেশ উপ পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক রণি , জামায়তে ইসলামি বাংলাদেশ এর জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক মোঃ মুকুল মিয়া, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ প্রমুখ।
বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ।শিশুকে সততার সাথে বেড়ে তুলতে পারিবারিক ও প্রতিষ্ঠানিক শিক্ষা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ কারনে সবাইকে শিশুর প্রতি আরো যত্নশীল হওয়ার আহবান জানান তিনি।
পড়ুন : কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ দু’জনের মৃত্যু


