দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) এর ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ ডিলারের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাটের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার মেসার্স মাষ্টার ট্রেডার্স-এর উদ্বোধনী অনুষ্ঠান করা হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন প্রতিষ্ঠানের এমজিআই-এর সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, বিক্রয় ও বিপণন বিভাগের ডিজিএম আশিক আহমেদ, সিনিয়র ম্যানেজার হুমায়ুন কবির, পাঁচবিবির সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী ও ঠিকাদার খালেকুজ্জামান পানু, মেসার্স মাষ্টার ট্রেডার্স-এর সত্ত্বাধিকারী ইশতিয়াক আহমেদসহ বিভিন্ন ডিলাররা।
এসময় ঢালাই স্পেশাল সিমেন্ট এর সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এই সিমেন্ট বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর। র্যাপিড হার্ডেনিং হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিং-এর প্রয়োজনীয়তা কমিয়ে ২০ থেকে ২৫ ভাগ খরচ কমায় বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার ডিলার, ব্যবসায়ী ও সরকারি বেসরকারি অফিসে কর্মরত প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

