১৪/০২/২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের গাইটাল এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. রুবেল হোসেন। তিনি কিশোরগঞ্জ পৌর বিএনপির ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

লিখিত বক্তব্যে রুবেল হোসেন বলেন, আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে একটা সংবাদ প্রকাশিত হয়, যেটা পুরো ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। প্রকাশিত সংবাদে স্থানীয় তানভীর আহমেদ নামে এক ব্যাক্তির জমি দখলের অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবে জমি দখলের কোনো ঘঠনা ঘটেনি। মূলত তানভীর আহমেদ এর কাছে আমার নানু ১২ লক্ষ টাকা পায়। যেটা সকল এলাকাবাসী জানে এবং বেশ কয়েকবার সালিশ দরবার করেছে। সালিশ দরবারের গন্যমান্য ব্যাক্তিদের সিদ্ধান্তক্রমে তানভীর নিজেই তার জায়গা আমার নানুকে বুঝিয়ে দিয়েছে। এখানে আমার কোনো হাত নেই।

তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র আমার সম্মানহানীর উদ্দেশ্য আমার নাম জরিয়ে সংবাদ প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে সংসদ নির্বাচন করতে চান অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন