33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৭:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপসায় যুব মহিলা লীগের সভাপতি আকলিমা তুলি গ্রেপ্তার

রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের পক্ষে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, অনলাইনে প্রচারণার সম্পৃক্ততার অভিযোগে রবিবার দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের সিংহের চর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি। তিনি আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও অনলাইনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন এবং গোপনে দলীয় বৈঠক আয়োজনসহ সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি রূপসা থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপসা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বটিয়াঘাটায় বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন