১৩/০২/২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লুটেরা ও মাফিয়াদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে দিনাজপুরে পৃথক ২টি মানববন্ধন অনুষ্ঠিত

ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে বিশেষ অঞ্চল থেকে নিয়োগকর্তা, অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাইয়ের দাবিসহ চার দফা দাবিতে দিনাজপুরে পৃথক পৃথক ২টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর ) সকালে লিলির মোড়¯ইসলামী ব্যাংকের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে সকাল ১০টায় চার দফা দাবিতে এবং সকাল ১১ টায় এবং চাকুরী প্রত্যাশী পরিষদ এর ব্যানারে পৃথক পৃথকভাবে ২টি মানববন্ধন পালন করেছে।

গ্রাহক ফোরামের চার দফা দাবির মধ্যে রয়েছে-২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক সকল অবৈধ নিয়োগ বাতিল করা, অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যেম দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করা, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ও সরকার কর্তৃক অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায়-দেনা সমন্বয়ের পদক্ষেপ নেয়া এবং যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম-সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম রিপন, মোঃ আবুল খায়ের, মোঃ লুৎফুর রহমান, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। চাকরী প্রত্যাশি পরিষদ ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন আরাফাত হোসেন, মোঃ কামরুজ্জামান, মোঃ শাহজালাল প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে চার দফা দাবি মেনে নিয়ে মাফিয়া ও লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংককে রক্ষার দাবি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে লায়ন্স ক্লাবের সেবা পক্ষ উপলক্ষেবর্ণাঢ্য র‌্যালি ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন