২১/০২/২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধানমণ্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

রাজধানীর ধানমণ্ডির একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। 

বিজ্ঞাপন

আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায় ধানমণ্ডি ৫ নম্বরের ১২তলা ভবনের ৮ তলায় এ ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এই তথ্যটি নিশ্চিত করেন।

লিমা খানম বলেন, ‘আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

তিনি আরও বলেন, ‘আগুন লাগা ভবনটিতে আটকেপড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন