০২/০৩/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বীসহ ৪ জনকে কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি খন্দকারসহ ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আলমগীর হোসেন (৩০) মো. আ. হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮) ও মো. মিজান (২০)।

জানা গেছে, এর আগে সীমান্তবর্তী লেংগুড়া বাজার এলাকা থেকে স্থানীয় জনতা মাদকসহ তাদের আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।

রায় ঘোষণার পর কলমাকান্দা থানা পুলিশ দণ্ডপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করেছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের নেত্রকোনা জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের আইনগত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদক ব্যবসায়ী ও সেবীদের নিয়মিতভাবে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা প্রয়োজন। উপজেলা প্রশাসন ও পুলিশের এই পদক্ষেপ প্রশংসনীয় হলেও এর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : উপসচিবের সাথে দুর্ব্যবহারের অভিযোগ, বদলি হলেন চিকিৎসক দম্পতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন