বিজ্ঞাপন

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা প্রশাসক সোহানা নাসরিন: ধান কাটা দ্রুত শেষ করার নির্দেশ

কিশোরগঞ্জ জেলার হাওরবেষ্টিত মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় আকস্মিক ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থা সরজমিনে পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনভর তিনি হাওরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।মিঠামইন উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন

আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে হাওরের ধান কাটা শেষ করার তাগিদ দেন তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত পন্থায় প্রতিকূল এই সময়ে কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের পাশে থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরকে একে অপরের সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে কৃষকদের সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং সুধীজন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় কৃষকদের আশ্বস্ত করে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় আছে। আমরা মাঠ পর্যায়ে কাজ করছি যাতে কৃষকরা তাদের কষ্টের ফসল দ্রুত ও নিরাপদে ঘরে তুলতে পারেন।

এলাকার কৃষকরা জেলা প্রশাসকের এই ঝটিকা সফর এবং সরাসরি কথা বলায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, প্রশাসনের তৎপরতায় দ্রুত ধান কাটার শ্রমিক ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট নিরসন হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দরে এক প্রসূতির কোলজুড়ে এলো তিন কন্যাসন্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন