বিজ্ঞাপন

দুবাইয়ে সিরিয়াকে হারালো বাংলাদেশ

এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতিমূলক দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে সিরিয়াকে ২-০ গোলে হারিয়ে দারুণ জয় দিয়ে দুবাই সফর শুরু করেছে বাংলাদেশের কিশোরীরা। জোড়া গোল করেছেন আলপি আক্তার।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল বয়সভিত্তিক কোনো ফুটবল দলের বিদেশি কোনো দলের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ। দুবাইয়ে বাংলাদেশের মেয়েদের পরের ম্যাচটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরই দল চলে যাবে জর্ডানে, যেখানে তাদের আসল লড়াই।

এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হলো চাইনিজ তাইপে এবং স্বাগতিক জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছর চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ।

এ বছর বাংলাদেশের নারী ফুটবল বেশ কিছু সাফল্য অর্জন করেছে। জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দল ইতোমধ্যেই তাদের নিজ নিজ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করেছে। জাতীয় দল আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনূর্ধ্ব-২০ দল এপ্রিলে থাইল্যান্ডে এশিয়ান কাপ খেলবে। এবার অনূর্ধ্ব-১৭ দলও সেই সাফল্যের ধারা বজায় রাখতে প্রস্তুত।

বিজ্ঞাপন

পড়ুন : ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন