১৩/০২/২০২৬, ১৯:০০ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৯:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

” আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় দিবস উপলক্ষে সোনালী ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।  র‍্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাসুদ উল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু, জেলা সমাজ সেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক এস এম শাহাজাদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা,  সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: ভুপেন চন্দ্র মন্ডল। সভা সঞ্চালনায় ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার।

এসময় র‍্যালি ও আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন