০১/০৩/২০২৬, ২১:২৬ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্ব আসছে ৯ অক্টোবর

ব্যাচেলর পয়েন্ট- ভক্তদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলে এসেছে নতুন পর্বের মুক্তির দিন। তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব ৩৩-৪০ আসছে আগামীকাল ৯ অক্টোবর, শুধুমাত্র Bongo-তে। এবারের পর্বগুলোর মূল আকর্ষণ—’নেহাল’ চরিত্রের প্রত্যাবর্তন এবং ‘শিমুল’কে ঘিরে ঘনীভূত রহস্য, যা এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর এবারের গল্প আবর্তিত হচ্ছে দুটি বড় প্রশ্নকে কেন্দ্র করে। কেন ফিরে এলো নেহাল? তার এই আকস্মিক প্রত্যাবর্তন কি ব্যাচেলরদের জীবনে নতুন কোনো ঝড় নিয়ে আসবে? কাবিলা, পাশা, হাবু ভাইদের সাথে তার সম্পর্কের পুরনো সমীকরণ কি এবার বদলে যাবে? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
অন্যদিকে, নেহালের প্রত্যাবর্তন আনন্দের হলেও দর্শকদের মনে একটাই প্রশ্ন—শিমুল কোথায়? কবে ফিরবে সে?

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “নেহালের ফিরে আসার কারণ এবং শিমুলের অনুপস্থিতি, দুটিই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতে পাওয়া যাবে।”

Bongo-এর পক্ষ থেকে জানানো হয়, “দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলো নিয়ে আসছি। আশা করি, এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।”

ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, পাভেলসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

আগামীকাল ৯ অক্টোবর, বৃহস্পতিবার থেকে নতুন পর্বগুলো উপভোগ করতে এখনই Bongo থেকে মাত্র ৪০ টাকায় প্রি-বুক করুন।

পড়ুন : ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়!


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন