১১/০২/২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুরআন অবমাননার প্রতিবাদে বারহাট্টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নেত্রকোনা বারহাট্টার চন্দ্রপুর বাজারে কুরআন অবমাননা করায় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননা দুই ঘটনার প্রতিবাদে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোব) জোহরের নামাজের পর বারহাট্টা বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একে খান দাখিল মাদরাসার সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বারহাট্টা উপজেলা শাখার সহসভাপতি ও বড় মসজিদের খতিব মাওলানা ছাইদুল হক, পরিচালনা করেন উপজেলা হেফাজতের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আরমান হোসেন বাক্কী।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমান হিসেবে কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মদ্রোহীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

বক্তারা আরও বলেন, কুরআনের পক্ষে প্রতিবাদে নামা আলেম-উলামা ও তৌহিদী জনতাকে হয়রানি, হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়। প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এসময় বক্তারা তৌহিদী জনতাকে আগামী ১৯ নভেম্বরের অবরোধ কর্মসূচিসহ কেন্দ্রীয় সকল কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করার আহবান জানান।

বক্তব্য রাখেন- মাওলানা ছাইদুল হক, মাওলানা আলী আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মোরশেদ আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মুজিবুর রহমান বেলালী, মুফতি ফেরদাউসুর রহমান ডহরপুরী এবং বিএনপি নেতা মশিউর রহমান শামীম প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাও: জসিমউদ্দীন তালুকদার, উপজেলা জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মুফতি হেলাল উদ্দিন, ছাত্রদল আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন, মাদরাসা পরিচালক মাওলানা আব্দুল হান্নান, চন্দ্রপুর বাজার মসজিদর ইমাম হাফেজ মোবারক উল্লাহ, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল, যুব মজলিস সভাপতি হাফেজ সালমান আহমেদ, যুব জমিয়ত সভাপতি মুফতি মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক হাফেজ মুবারক উল্লাহ, ছাত্র জমিয়তের আহবায়ক দীন মুহাম্মদ শিপন, হাফেজ আব্দুল হালীম, জুবায়ের আহমদ ও মোশাহিদ আহমদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : কুরআন অবমাননাকারির ফাঁসির দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন