চাঁদাবাজির মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমাসহ দুইজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বুধবার (৮ অক্টোবর) রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় দেন।
একই মামলায় সুমন চাকমা নামে আরও একজনকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার এ রায় দেয়া হলেও বৃহস্পতিবার রায় প্রকাশের বিষয়টি জানা হয়। কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা জজ ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী প্রসাদেব চাকমা।
জানা গেছে, ২০০৭ সালে রাঙ্গামাটির লংগদু থানায় চাঁদাবাজির এক মামলায় এ রায় দেন আদালত।লংগদু থানা মামলার নম্বার নম্বর- ৫, তারিখ ৩০ অক্টোবর, ২০০৭। জিআর নম্বর- ৩৩০/২০০৭। তবে মামলায় রায় ঘোষণার সময় মাইকেল চাকমা ও সুমন চাকমা আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতিতে এ রায় দেয়া হয়।
মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছেন। মাইকেল চাকমা দীর্ঘদিন গুম ছিলেন; ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর তিনি গোপন বন্দিশালা আয়নাঘর থেকে ছাড়া পান।
পড়ুন : হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিয়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মালম্বী


