বিজ্ঞাপন

সংবাদ প্রকাশের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপির সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।

এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, মুকুল হোসেন সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শেখর, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সহ-দপ্তর সম্পাদক সাকিব আহম্মেদ বাপ্পীসহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয় যা সত্য নয়। জেলা বিএনপির সভাপতিকে রাজনৈতিক ভাবে হেয় করার জন্য এই সংবাদ প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ্যাড. এম এ মজিদ বলেন, আসাদুজ্জামানের সাথে তার কোনদিন ব্যবসায়িক লেনদেন ছিলো না। উপরুন্তু আসাদুজ্জামানের এক আত্বীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয়। সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়।

জেলা বিএনপির সভাপতি বলেন, ডিএমপির কমিশনারের সাথে কোন ফ্ল্যাটের ব্যবসা নেই। যে সম্পর্ক থাকার কথা বলা হয়েছে তা উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর। আমি কোনদিনও ফ্যাসিস্ট শেখ হাসিনার কার্যালয়ে যায়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি পক্ষ ঈর্ষাণীত হয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে ডাকসুর হল ভিপি আবু নাঈমকে সংবর্ধনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন