বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থেকে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর মধ্যে রয়েছে—
১️। জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও এ বিষয়ে গণভোটের আয়োজন,
২️। জাতীয় সংসদে অনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু,
৩️। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টি,
৪️। দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের স্বচ্ছ বিচার নিশ্চিত করা,
৫️। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা।
জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, “জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই পাঁচ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনগণের অংশগ্রহণ প্রমাণ করে— তারা পরিবর্তন ও সুষ্ঠু নির্বাচন চায়।”
এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন: ৫ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী
দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ
ইম/


