শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ অক্টোবর ২০২৫ রোববার কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আয়োজনে সকাল ১০ টায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে কুশদহ ইউনিয়ন পরিষদে কারিতাস লাইট প্রকল্পের শিশু শ্রমিক শিক্ষার্থীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন চৌধুরি, কুশদহ ইউনিয়নের পরিষদের সচিব মোঃ মুরাদ হোসেন, ইউপি সদস্য মোঃ একরামুল হক, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল লাইট প্রকল্পের মাঠ কর্মকর্তা বাবলু মুর্মু, অত্র এলাকার শিশু সুরক্ষা কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ। এসময়ে দাতা সংস্থাঃ কিন্ডার মিশনওর্য়েক, জার্মানীর আর্থিক সহযোগিতায় কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল কর্তৃক বাস্তবায়িত লাইট প্রকল্পের আওতাভূক্ত শিশু শ্রমিক শিক্ষার্থীদের সাধারণ ৪৭ জন, ভোকেশনাল ১৪ জনসহ মোট ৬১ জনকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
পড়ুন : দিনাজপুর লায়ন্স ক্লাবের অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান


