সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট বাস্তবায়নসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ১২ অক্টোবর, রোববার, সকাল সাড়ে ১১ টায় মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখা একটি স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদান পূর্ব জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।
কেন্দ্রীয় মজলিসে জেলা ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী জননেতা আফতাব উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের এমপি অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী জননেতা আনোয়ার হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ।
দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শহর শাখার সভাপতি মুশফিকুর রহিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, ছাত্রশিবিরের শহর, উত্তর, দক্ষিণ শাখার নেতৃবৃন্দ ও সকল উপজেলার আমীর, সেক্রেটারি সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দিনাজপুর ইন্সটিটিউট মাঠ থেকে বিশাল মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
পড়ুন : দিনাজপুরে নবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


