২৭/০২/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে ইসলামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত

দুর্যোগ ও প্রস্তুতি দিবস” উপলক্ষে জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুধীজন অংশ নেন।

শোভাযাত্রা শেষে অগ্নিকাণ্ডকালীন সময় কীভাবে দ্রুত সাড়া দিয়ে প্রাণ রক্ষা করা যায়, সে বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি বাস্তব মহড়া প্রদর্শন করেন। মহড়ার মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ-শেফা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের মোল্লা।

আয়োজকরা জানান, এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি জনগণের মধ্যে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

পড়ুন : কেন্দুয়ায় ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখেই পালালেন ব্যবসায়ীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন