১০/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কর্মবিরতি কর্মসূচি পালন করছেন রংপুরের বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা

সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে আজ সোমবার (১৩ অক্টোবার) সকাল থেকে রংপুরে বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে এই কর্মবিরতি পালন করছেন শিক্ষাপ্রতিষ্ঠান গুলর শিক্ষক-কর্মচারীরা।
তারা গতকালকে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে ন্যক্কারজনক জনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তাদের দাবিকে ন্যায্য দাবি বলে উপস্থাপন করেন। পাশাপাশি তাদের এই ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারকে আহবান জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল রবিবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

পড়ুন: গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ইএম) আশরাফুল হকের ঘুষ বাণিজ্য

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন