বিজ্ঞাপন

সারা দেশে সরকারি কলেজে অবস্থান কর্মসূচি ঘোষণা মঙ্গলবার

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতি ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব সরকারি কলেজে শিক্ষকেরা শ্রেণিকক্ষে না গিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করবেন।

সোমবার এ তথ্য জানিয়েছেন সংগঠনের সদস্যসচিব ড. মো. মাসুদ রানা খান।

তিনি জানান, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

মাসুদ রানা খান বলেন, ‘এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা প্রশ্নে আমরা কোনোভাবেই আপস করব না। কর্মবিরতির পাশাপাশি শিক্ষকসমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে।’

এর আগে, রোববার সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক শিক্ষার্থীকে শিক্ষকেরা কমনরুমে আটকে রাখলে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই কলেজগুলোর সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে সোমবার পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : মঙ্গলবার মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন