বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, একদিনে হাসপাতালে ৮৫৭

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৮৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৮৫৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৮, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৫, বরিশালে ১৬৩, ঢাকায় ১৩৬, চট্টগ্রামে ৮৭, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৯, রাজশাহীতে ৭৬, রংপুরে ৭ ও সিলেটে ৬ জন রয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৫ হাজার ৪১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন