22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে সড়ক অবরোধ করে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

ঢাকায় অনুষ্ঠিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনরত শিক্ষকরা। আজ সোমবার বেলা ৩টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। ‘সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরামের’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে একটি শিক্ষকদের বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই সমাবেশস্থানে এসে মিলিত হয়।

বিজ্ঞাপন

এদিন ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সৈয়দপুর উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশ নেয়। সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ চলাকালে বক্তব্য বলেন ফোরামের সাধারণ সম্পাদক আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, উত্তর সোনাখুলি কামিল মাদরাসার অধ্যক্ষ আহম্মেদ আলী, আসমতিয়া দাখিল মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম, রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদরাসার সুপার রফিকুল ইসলাম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর প্রভাষক আলমগীর সরকার, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলী, পালইট বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক রাজিব উদ্দিন, উত্তর সোনাখুলি দাখিল মাদরাসার শিক্ষক শফিউল ইসলাম। সঞ্চালনা করেন
খালিশা বেলপুকুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম

সমাবেশে বক্তারা শিক্ষকদের ওপর পুলিশী হামলার বিচারসহ শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে ও শিক্ষকরা রাজপথ ছাড়বে না। দাবি আদায় করে তবেই ঘরে ফিরবে বলে হুশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ সমাবেশ থেকে।

পড়ুন: মেহেরপুরে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা

দেখুন: পটুয়াখালীতে গণপূর্তের পরিত্যক্ত ২৬ ভবন অপরাধীদের আশ্রয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন