টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে মধুর প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ আফগানদের সামনে। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই আফগানিস্তানের কাছে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কুৎসিত ব্যাটিংয়ে ৮১ রানে হারে টাইগাররা।
এ ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও হাসান মাহমুদ। থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পড়ুন : আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে পারবে বাংলাদেশ?


