22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক

খুলনায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি।

স্থানীয়রা জানান, আশিক ও আব্দুল্লাহ নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে ওএমএস’র ডিলারের কাছে চাঁদা দাবি করে। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তারা খালিশপুর থানায় আটক রয়েছে।

সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার বাসিন্দা আজমলের ছেলে।

খালিশপুর থানার ওসি তদন্ত মো. মুরাদ হোসেন মিলন বলেন, নগরীর খালিশপুর থানাধীন বাস্তুহারা মোড়ে জনৈক ডিলার ওএমএস’র পণ্য বিক্রি করছিলেন। সকাল সাড়ে ৯ টার দিকে ওই দু’জন যুবক এসে ওই ডিলারের নিকট চাঁদা দাবি করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের দু’জনকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পরবর্তীতে তাদের দু’জনকে থানায় নিয়ে আসে। ওই ডিলার এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেননি। করলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: বিকেল তিনটার মধ্যে দাবি না মানলে চারটায় লংমার্চ শুরুর ঘোষণা শিক্ষক-কর্মচারীদের

দেখুন: তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন